রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ আটক-১

রোহিঙ্গা শিবির থেকে অস্ত্রসহ আটক-১

সবুজ বড়ুয়া :

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪-এপিবিএন।এসময় তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ  একটি শুটারগান উদ্ধার করা হয়।

আটককৃত আনোয়ার (১৮) ক্যাম্প-২ ইস্টের সাব ব্লক ৭/ডব্লিউ বাসিন্দা মৃত মোস্তাক আহম্মদের ছেলে।

জানা যায়,বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ১৪ এপিবিএনের একটি টিম ক্যাম্প ২-ইস্টের ৭/ডব্লিউ ব্লকের সুপারি বাগানের পশ্চিম পার্শে জাহিদ আলমের পুকুর পাড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় অস্ত্রসহ রোহিঙ্গা আনোয়ারকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান।তিনি জানান,এপিবিএনের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ আটক করেন।তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন