রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস রোজার আগে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

রোজার আগে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ভারতের রাজ্যসভার লিডার অভ দ্য হাউস এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ভারত থেকে যে পণ্যগুলো আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা আমদানি করতে পারি সেটি বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য বিষয়েও আমরা আলোচনা করেছি।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ভারত সরকার জোরালোভাবে আমাদের পাশে ছিল, যে কারণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে।

বৈঠকে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। অবশ্যই ভাই হিসেবে ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমাদের সরকারের সবাই এ বিষয়ে গভীরভাবে অঙ্গীকারাবদ্ধ।

খুঁজুন