প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির রিজভীর নামে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে উদ্ধৃত করে ‘সালমান এতবড় একটা স্টুডিও বানাতে পারলো অথচ পোলাপানদের চা খাওয়ার সামান্য টাকা দিতে পারলো না। ওদের চা পানির ব্যবস্থা করে দিলে ওরাই স্টুডিওর নিরাপত্তা দিত’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ‘কুদ্দুস ২৪’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি। এ বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে রুহুল কবির রিজভীর এপিএস মো. জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানান, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিব দেশে নেই। এধরনের কোন কথা উনি বলেননি। এটা ভুয়া।’
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।
'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত
রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে মিথ্যা ও ভুয়া অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় রুহুল কবির রিজভীর নামে এসব অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে উদ্ধৃত করে ‘সালমান এতবড় একটা স্টুডিও বানাতে পারলো অথচ পোলাপানদের চা খাওয়ার সামান্য টাকা দিতে পারলো না। ওদের চা পানির ব্যবস্থা করে দিলে ওরাই স্টুডিওর নিরাপত্তা দিত’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। বাংলাফ্যাক্ট
যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে ‘কুদ্দুস ২৪’ নামের একটি ব্যাঙ্গাত্মক পেজ থেকে বানোয়াট এই মন্তব্যের উৎপত্তি। এ বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তার এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে রুহুল কবির রিজভীর এপিএস মো. জাহেদুল আলম বাংলাফ্যাক্টকে জানান, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিব দেশে নেই। এধরনের কোন কথা উনি বলেননি। এটা ভুয়া।’ ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা
বেড়েছে। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। 'বাংলাফ্যাক্ট' প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত