রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত র‌্যাবের অভিযানে ৩১০ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

র‌্যাবের অভিযানে ৩১০ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার  :

র‌্যাবের অভিযানে ৩১০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি যুবক আটক।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর নেতৃত্বে সোমবার ১৬ জানুয়ারি ভোর সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করিয়া বর্ডার এলাকায় অভিযান পরিচালনা করে ৩১০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি বেলাল হোসেন (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করেন। আটককৃত বেলাল হোসেন পাঁচবিবি উপজেলার পশ্চিম করিয়া গ্রামের সায়েম উদ্দিন এর ছেলে।

র‌্যাব আরো জানান, আটককৃত বেলাল হোসেন কোরিয়া সীমান্ত এলাকার একজন বড় মাদক ব্যবসায়ী। সে ওই এলাকায় ফেন্সিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ করত। আজ আমরা খবর পেয়েছি যে, আসামিরা সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আনতে যাচ্ছে। আর ভোরবেলা সেই মাদক অন্য পার্টিকে পৌঁছে দেওয়া হবে। এমন গোপন খবরের ভিত্তিতে কোরিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র‌্যাব।

খুঁজুন