মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার দুই আসামী আটক

র‌্যাবের অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার দুই আসামী আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের পৃথক অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার  দু' জন আসামী গ্রেফতার।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,

গত ২০ নভেম্বর ২০১৭ তারিখে জয়পুরহাট জেলার সদর থানার চকবরকত ইউনিয়নের অন্তর্গত নওপাড়া গ্রামস্থ পল্লীবালা বাজারের পশ্চিম পার্শ্বে জনৈক জয়নাল আবেদীন এর পুকুরের দক্ষিণ পার্শ্বে গাছের ডালের সাথে একই গ্রামের মোঃ সাহেব আলীর (৫১) ছেলে ওয়াজ কুরুনী ওরফে সজীব (২২) এর ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশি তদন্তে ৬ জন অভিযুক্তের নাম উঠে আসে। এর মধ্যে মোঃ আব্দুল মোমিন (৩০) ও মোঃ সাবিরুল (২৯) অন্যতম। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত মোঃ আব্দুল মোমিন (৩০) ও মোঃ সাবিরুল (২৯) এর অবস্থান সনাক্ত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার ১ নভেম্বর ১১ টারদিকে জয়পুরহাট জেলা সদর থানাধীন পুরানাপৈল এলাকা হতে মোঃ আব্দুল মোমিন (৩০), পিতা-মোঃ কিনু মন্ডল, সাং-খাসবাগুড়ি, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এবং একই দিন সারে ১১ টারদিকে জয়পুরহাট জেলার সদর থানাধীন গতন শহরের মোড় এলাকা হতে মোঃ সাবিরুল (২৯), পিতা-মৃত ওয়াহাব আলী ওরফে ওয়াহেদ, সাং-খাসবাগুড়ি, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিআইডি কার্যালয়, জয়পুরহাটে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন