রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ৩ জন আটক

র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ৩ জন আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

র‍্যাবের অভিযানে ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার সহ জড়ীত ৩ জন প্রতারক কে গ্রেফতার।

জয়পুরহাট জেলা সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার সহ আব্দুল আলীম (৩২), জহুরুল ইসলাম (৪৪) ও মেহেদী হাসান (৩২) নামের সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামানের নেতৃত্বে রবিবার বেলা পৌনে ৩ টার দিকে জেলার কালাই থানার আকন্দপাড়া গ্রামের মফিজুল প্রামাণিকের ছেলে ও প্রতারক চক্রের মূলহোতা মোঃ আব্দুল আলীম, একই থানার কালাই পূর্বপাড়া গ্রামের মৃত আলতাব মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম ও ক্ষেতলাল থানার ভাসিলা থানার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ মেহেদী হাসানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরো জানায় যে, গ্রেফতারকৃত মোঃ আব্দুল আলিম সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের মূলহোতা এবং অন্য দু' জন সেই চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকার লোকজনকে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিকট হইতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। 

পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুসারে মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন