মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর র‌্যাবের অভিযানে পাঁচ শত পিছ ইয়াবা সহ দু'জন গ্রেফতার

র‌্যাবের অভিযানে পাঁচ শত পিছ ইয়াবা সহ দু'জন গ্রেফতার

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


র‌্যাবের অভিযান- ৫শ' ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দু'জন মাদক কারবারি গ্রেফতার।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক কে র‌্যাব জানায়, 

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি এর নেতৃত্বে রবিবার ২০ নভেম্বর দিনগত রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন সেনাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ' ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ পিস, বুপ্রেনরফিন ইঞ্জেকশন, ১ টি মোটর সাইকেল, ২ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৬শ' ৫০ টাকা সহ দু'জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাট বাজার এলাকার মৃত আলী হোসেন এর ছেলে জামাল হোসেন (৫০) ও আব্দুর রহমান শেখ এর ছেলে শেখ রানা (৩০)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে শিকার করেছেন। 

এব্যাপারে গ্রেফতারকৃত দু'জনের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

খুঁজুন