সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেট আটক কিরগিজস্তানে শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের সি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৬, ৩০টি মামলা দায়ের নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা প্রাণঘাতী মার্কিন হামলার পর ‘প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্নতি ৩৪ উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি রেকর্ড হালনাগাদ করা হচ্ছে : মহাপরিচালক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি মিথ্যা বলে শনাক্ত : বাংলাফ্যাক্ট এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা
জাতীয় শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেট আটক

শাহজালালে সিআইআইডির অভিযানে ৬২৫ কার্টন সিগারেট আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) বি ও সি-শিফটের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, হোয়াইটেনিং সিরাম, জর্দা ও বিদেশি লিকার আটক করা হয়েছে।

দুই শিফটের অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। আজ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের কাছে পাওয়া নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বি-শিফট দুবাই থেকে আগত এমিরেটসের ইকে-৫৮৪ (EK584) ফ্লাইটে বিশেষ নজরদারি চালায়। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রী মো. হিমেলের (পাসপোর্ট নম্বর : A16137538) ব্যাগেজ তল্লাশি করে ২৭০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়। একই ফ্লাইটের যাত্রী শারমিন আক্তারের (পাসপোর্ট নম্বর : A15558837) কাছ থেকে আরও ২৭০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

বি-শিফটের অভিযানে মোট ৫৪০ কার্টন সিগারেট ও ১ দশমিক ২৪ কেজি হোয়াইটেনিং সিরাম আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, সি-শিফট দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার (Air India) এআই-২৩৭ (AI237) ফ্লাইটে নজরদারি চালানো হয়।

এনবিআর জানায়, রাত আনুমানিক ২টা ১০ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর যাত্রী মাহাথে হাসান বাবুর (পাসপোর্ট নম্বর : A12376700) কাছ থেকে ৩১ কার্টন সিগারেট ও ১৩২ পিস হোয়াইটেনিং সিরাম এবং সোহোদুল হাসান শাকিলের (পাসপোর্ট নম্বর : A09913003) কাছ থেকে ৫৪ কার্টন সিগারেট, ১৪৪ পিস হোয়াইটেনিং সিরাম ও ৩ কেজি জর্দা আটক করা হয়।

এছাড়া কাতার থেকে আগত কিউআর-৬৪০ (QR640)  ফ্লাইটের যাত্রী রফিকুল সরদারের (পাসপোর্ট নম্বর : A21565755)  ব্যাগ তল্লাশি করে ৩ লিটার বিদেশি লিকার আটক করা হয়।

এনবিআর জানায়, সি-শিফটের অভিযানে মোট ৮৫ কার্টন সিগারেট, ২৭৬ পিস বিসকস হোয়াইটেনিং সিরাম, ৫ কেজি জর্দা ও ৩ লিটার লিকার আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২০ হাজার টাকা।

এনবিআর জানায়, একদিনে দুই শিফটের সমন্বিত অভিযানে মোট ৬২৫ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য আটক করা হয়েছে। বিমানবন্দরে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন