বিনোদন ডেস্ক: অভিনেত্রী, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী আশনা হাবীব ভাবনা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও কাজের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। পুরান ঢাকায় বেড়ে ওঠা এই শিল্পীর সৃজনশীলতার পেছনে তার থিয়েটারকর্মী বাবার বড় ভূমিকা রয়েছে। তিনি অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও ছবি আঁকার মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। মঞ্চের অভিনেত্রী নিকিতা নন্দিনীর সঞ্চালনায় গ্লিটজের বিশেষ আয়োজন 'আড্ডানামা'র পঞ্চদশ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে।
সাক্ষাৎকারে ভাবনা স্পষ্ট জানিয়ে দেন যে তারকাখ্যাতির প্রতিযোগিতায় হাঁটার কোনো ইচ্ছে তার নেই, কারণ এই ধরনের দৌড়ঝাঁপ তার কাছে দম বন্ধ করার মতো লাগে। শিল্পের পথ চলায় তিনি অন্য কারও সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে পছন্দ করেন। তার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত 'গুলনেহার', 'তারা' ও 'গোলাপী জমিন' বইগুলোতে মূল বিষয়বস্তু হিসেবে নারীত্ব উঠে এসেছে। অভিনয়ে যা প্রকাশ করা যায় না, তা তিনি লেখক ও চিত্রশিল্পী ভাবনা হিসেবে কবিতা ও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন বলে জানান।
নারীদের সাহসিকতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে এই শিল্পী জানান, তার বাবা তাকে বুকভরা সাহস যুগিয়েছেন। তবে সমাজের বাস্তবতায় নারীরা সাহসী হলে তা সবসময় সমাদৃত হয় না বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তিতে পেরে না উঠলে অনেকেই নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রিয়জনদের পরামর্শে বিগত কয়েক বছর ধরে তিনি এসব ট্রলের কোনো প্রতিক্রিয়া জানাননি এবং নিজের মতো একা থাকতে ভালোবাসেন।
চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে তিনি তার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ ও পরবর্তী কাজগুলো নিয়ে মূল্যায়ন তুলে ধরেন। প্রথম সিনেমার জন্য দীর্ঘ তিন বছর বিরতি নিয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, তখন মনে হয়েছিল কাজের জন্য দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। তবে ইন্ডাস্ট্রির বাস্তবতা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, কেবল কাজের প্রস্তুতি বা কর্মশালা নয়, বরং নির্মাতাদের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্কই অনেক সময় কাজের সুযোগ নির্ধারণ করে। আগামী ২০ নভেম্বর তার অভিনীত নতুন সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সাহসী মেয়েদের সমাজ পছন্দ করে না: আড্ডানামায় ভাবনা
সাহসী মেয়েদের সমাজ পছন্দ করে না: আড্ডানামায় ভাবনা
বিনোদন ডেস্ক: অভিনেত্রী, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পী আশনা হাবীব ভাবনা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও কাজের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। পুরান ঢাকায় বেড়ে ওঠা এই শিল্পীর সৃজনশীলতার পেছনে তার থিয়েটারকর্মী বাবার বড় ভূমিকা রয়েছে। তিনি অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও ছবি আঁকার মাধ্যমে নিজের অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। মঞ্চের অভিনেত্রী নিকিতা নন্দিনীর সঞ্চালনায় গ্লিটজের বিশেষ আয়োজন 'আড্ডানামা'র পঞ্চদশ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। আলোক হেলথকেয়ার এন্ড হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে।সাক্ষাৎকারে ভাবনা স্পষ্ট জানিয়ে দেন যে তারকাখ্যাতির প্রতিযোগিতায় হাঁটার কোনো ইচ্ছে তার নেই, কারণ এই ধরনের দৌড়ঝাঁপ তার কাছে দম বন্ধ করার মতো লাগে। শিল্পের পথ চলায় তিনি
অন্য কারও সঙ্গে নয়, বরং নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে পছন্দ করেন। তার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত 'গুলনেহার', 'তারা' ও 'গোলাপী জমিন' বইগুলোতে মূল বিষয়বস্তু হিসেবে নারীত্ব উঠে এসেছে। অভিনয়ে যা প্রকাশ করা যায় না, তা তিনি লেখক ও চিত্রশিল্পী ভাবনা হিসেবে কবিতা ও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন বলে জানান।নারীদের সাহসিকতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে গিয়ে এই শিল্পী জানান, তার বাবা তাকে বুকভরা সাহস যুগিয়েছেন। তবে সমাজের বাস্তবতায় নারীরা সাহসী হলে তা সবসময় সমাদৃত হয় না বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নেতিবাচক মন্তব্যের শিকার হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তিতে পেরে না উঠলে অনেকেই নারীর
চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রিয়জনদের পরামর্শে বিগত কয়েক বছর ধরে তিনি এসব ট্রলের কোনো প্রতিক্রিয়া জানাননি এবং নিজের মতো একা থাকতে ভালোবাসেন।চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে তিনি তার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’ ও পরবর্তী কাজগুলো নিয়ে মূল্যায়ন তুলে ধরেন। প্রথম সিনেমার জন্য দীর্ঘ তিন বছর বিরতি নিয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, তখন মনে হয়েছিল কাজের জন্য দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। তবে ইন্ডাস্ট্রির বাস্তবতা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, কেবল কাজের প্রস্তুতি বা কর্মশালা নয়, বরং নির্মাতাদের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্কই অনেক সময় কাজের সুযোগ নির্ধারণ করে। আগামী ২০ নভেম্বর তার অভিনীত নতুন সিনেমা ‘যাপিত জীবন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত