মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে এক পর্যটক নিহত, আহত-৬

সাজেকে চাঁদের গাড়ী খাদে পড়ে এক পর্যটক নিহত, আহত-৬

উচিংছা রাখাইন কায়েস,রাঙ্গামাটি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়ী (ব্রাক্ষণবারিয়া-ক) উল্টে গিয়ে পাহাড়ী খাদে পড়ে বহু পর্যটক হতাহত হয়েছে।

আহত পর্যটকদের মধ্যে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনায়  আরো ৬ পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।

আজ সকাল ১১টার দিকে সাজেক রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাহাড়ী খাদে পরে যায় গাড়ীটি। দূর্ঘটনায় নারীসহ আরো ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়। তারা হলেন, মনিয়ামুন ( ২৯), ঢাকা রামপুরা, বর্না আক্তার (৩২) ঢাকা রামপুরা, নুর নাহার (২৫) ঢাকা মিরপুর, লিটু (৩২) ঢাকা রামপুরা, দিদার হোসেন (২৬) ঢাকা আশুলিয়া।

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে আরেকটি চাঁদের গাড়ীযোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। দূর্ঘটনা কবলিত পর্যটকগন ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

খুঁজুন