রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের গ্রেপ্তারি পরোয়ানা

শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের গ্রেপ্তারি পরোয়ানা

কু‌মিল্লা ব্যুরো ঃ

কুমিল্লার দেবিদ্বারের আলোচিত মেহেদী হাসান শান্ত হত্যা মামলার প্রধান আসামী সাজিবের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।  বুধবার দুপুরে ৪নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদাল‌তের বিচারক ফারহানা সুলতানা এই আদেশ দেন। মামলার অপর তিন আসামী হলেন কবির হোসেন, মোসলেম মিয়া, রাকিবুল হাসান। 

বাদী পক্ষের আইনজীবী এড. সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, বুধবার'দুপুরে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন। প্রধান আসামী সাজিব পলাতক রয়েছেন। এ মামলার অপর তিন আসামী জামিনে মুক্ত আছেন'। 

উ‌ল্লেখ‌্য যে, গত ৯ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের নুরপুরে আমেরিকা প্রবাসী সজিবের ছুঁড়ির আঘাতে শান্ত হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হন আরো চারজন। 

নিহত মেহেদী হাসান শান্ত কু‌মিল্লা দে‌বিদ্বার  ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের সরকার বাড়ির জাকির হোসেনের ছেলে।

খুঁজুন