বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ছয় বছরেও শেষ হয়নি গড়াই সেতু, কবে নৌকা ছাড়বে তিন জেলার মানুষ? • আইফোন ১৮ই এর ক্যামেরা নকশায় বড় পরিবর্তন আসছে? • ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময় • সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা • নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক ভট্টাচার্য গ্রেপ্তার • তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস • বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন • ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট • সুইডেনে চাকরি খুঁজতে বাংলাদেশিদের ক্যারিয়ার ফোরাম • রক্তচাপ স্বাভাবিক রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?
দেশের খবর সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত শতাধিক যাত্রী আহত

সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস লাইনচ্যুত শতাধিক যাত্রী আহত

নওগাঁর পাশে সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকার বাগবাড়ী গ্রাম নামক স্থানে ট্রেন দূর্ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টারদিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয় এতে ট্রেনের ছাদে থাকা যাত্রীসহ মোট শতাধিক যাত্রী আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।

 স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী ছিলো। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের হাত-পা ভেঙে যায় কারও কারও মাথা ফেটে যায়। দূর্ঘটনার সাথে সাথেই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দূর্ঘটনার আগে রেললাইনের সামনে সতর্ক সংকেত হিসেবে লাল পতাকা (রেড ফ্ল্যাগ) উড়ানো ছিল। তবে ট্রেনের চালক সেটি খেয়াল না করায় এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে। 

দূর্ঘটনায় আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। দুর্ঘটনার পর থেকে ঐ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মহসিন বলেন, ট্রেন দূর্ঘটনায় এ পর্যন্ত আমাদের কাছে ৫০ জনের অধিক রুগী এসেছে। তাদের মধ্যে ১৮ থেকে ২০ জন রুগী হাত-পা ভাঙ্গা, মাথা ফাটা নিয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজন ভর্তি হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিতে বাসায় চলে গেছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এ দূর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছে। এ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার কাজ চলমান রয়েছে।

খুঁজুন