রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

 মো নূরুল্লাহ  খান, আরব আমিরাত থেকে 

 সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে  বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সঙ্গে গতকাল সাক্ষাত করেছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী।

এসময় রাষ্ট্রদূত বলেন, প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতাসহ দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ়করণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।  দূতাবাসের সকল কর্মকর্তাগণ প্রবাসীদের পাশে আছে এবং থাকবে।

সাক্ষাতকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী বলেন, বিদেশে অবস্থানরত সকল দূতাবাসসমুহ প্রবাসীদের কল্যাণে কাজ করলে তারা আরো উৎসাহিত হবে এবং দেশের প্রতি প্রবাসীদের ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিচালক  ড. মুহম্মদ মাসুম চৌধুরী, সার্ক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএইর যুগ্ন আহবায়ক ওসমান চৌধুরী,  চট্টগ্রাম জেলার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউএইর সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

খুঁজুন