সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সাতক্ষীরায় ১০ম ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ১

সাতক্ষীরায় ১০ম ছাত্রী ধর্ষণ, গ্রেপ্তার ১

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।

মঙ্গলবার রাতে নির্যাতিতা স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শ্যামনগর থানায় রাকেশ বাইনসহ দুই বখাটে যুবকের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই স্থানীয়দের সহায়তায় শ্যামনগর উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ এ মামলার প্রধান আসামী রাকেশ বাইনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার রাকেশ বাইন বুড়িগোয়ালিনী গ্রামে স্বপন বাইনের ছেলে।

এ মামলার অপর পলাতক আসামী রাহুল চৌকিদার আড়পাংগাশিয়া গ্রামের নিমাই চৌকিদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের চৈত্র সংক্রান্ত চড়ক পূজার অনুষ্ঠান শেষে রোববার রাতে নিজ বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে রাকেশ ও রাহুল তাকে জোর পূর্বক নিকটবর্তী রবীন্দ্র মিস্ত্রির বাগানে নিয়ে যায়। তারা ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তারা তাদের মোবাইল ফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং কাউকে কিছু জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

নির্যাতিতা স্কুল ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। এ ঘটনায় নির্যাতিতা স্কুল ছাত্রীর মা কোন উপায় না পেয়ে ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে উক্ত দুই বখাটে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার (এসআই) প্রদীপ কুমার জানান, ধর্ষক রাকেশকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ মামলার অপর আসামি রাহুল চৌকিদার পলাতক থাকায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতিতা স্কুল ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামী রাহুল চৌকিদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুঁজুন