মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সব ধর্মের শিক্ষার্থীর জন্য মাভাবিপ্রবি ছাত্রদল নেতার খাবারের আয়োজন

সব ধর্মের শিক্ষার্থীর জন্য মাভাবিপ্রবি ছাত্রদল নেতার খাবারের আয়োজন

‎মাভাবিপ্রবি প্রতিনিধি :

‎ঈদ মানেই আনন্দের ভাগাভাগি। ঈদের ছুটিতে মেস ও হলের প্রায় সবাই বাসায় গেলেও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলসমূহে অবস্থান করছে কিছু শিক্ষার্থী। আর সেসব শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতেই এবার পবিত্র ঈদুল আজহার রাতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দীপু হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য রাতে বিশেষ খাবারের আয়োজন করেছে।


‎মাভাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু জানান, "আমরা ছাত্ররাজনীতি করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের জন্য, তাদের কল্যাণের জন্য। তাদের বিপদে-আপদে, সুখে-দুঃখে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। সেই ধারাবাহিকতায় আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ভাই-বোনেরা চাকরির প্রস্তুতিসহ বিভিন্ন কারণে প্রিয়জনদের সাথে ঈদ করতে পারেনি। ঈদের ছুটির কারণে হলের ডাইনিং বন্ধ রয়েছে আর ভালো কোন খাবার হোস্টেল ও এখন খোলা নেই। ঈদের এই খুশি, আনন্দ আমার ভাইদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দল-মত-ধর্ম নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে আমরা সদা প্রস্তুত আছি। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবারের আয়োজন করছে বলেই আমি রাতের আয়োজনটির ব‍্যবস্থা করছি।"‎

‎নাসিফ ইকবাল পিয়াল বলেন, "আমরা আগামীতে একটি বৈষম্যহীন ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে দেশকে এগিয়ে নিতে চাই। 

‎তারই ধারাবাহিকতায় যারা পরিবার থেকে দূরে থেকে ঈদের আনন্দ হতে বঞ্চিত হয়েছে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের নির্দেশনায় ক্ষুদ্র প্রয়াস।"

খুঁজুন