সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ, কর্ভ্যাডভ্যানে আগুন

সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ, কর্ভ্যাডভ্যানে আগুন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইপাস (মদনপুর-জয়দেবপু) সড়কে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বুধবার উপজেলার ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস ( মদনপুর – জয়দেবপুর) সড়কে রাস্তার দুপাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে বেকু দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। 

খুঁজুন