দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
আজ ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৮৮ কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৪৮ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে নেমেছে। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০০টির শেয়ারদর বেড়েছে, ২৫৪টির কমেছে এবং ৩২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো ইস্টার্ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো আনলিমা ইয়ার্ন ডাইং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সমতা লেদার, নাহি অ্যালুমিনিয়াম, মেঘনা কনডেন্সড মিল্ক, দেশ গার্মেন্টস, মতিন স্পিনিং, সিলকো ফার্মাসিউটিক্যালস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবকটি প্রধান সূচক কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে।
আজ সিএসই-৫০ সূচক ৩.৫৬ পয়েন্ট কমে ১,০৭৬.৫৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৯.৭৮ পয়েন্ট কমে ১৩,৫৪৭.৪৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৮.৯৯ পয়েন্ট কমে ৯,০৮৮.১৬ পয়েন্টে নেমেছে। এ ছাড়া সিএএসপিআই সূচক ৩৪.০৮ পয়েন্ট কমে ১৪,৮২২.১১ পয়েন্ট এবং সিএসআই সূচক ২.৫৫ পয়েন্ট কমে ৮১৬.১৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ সিএসইতে ১ হাজার ৫২৫টি লেনদেনে ৪০ লাখ ৩৭ হাজার ৩০টি শেয়ার কেনাবেচা হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ২১ কোটি ২ লাখ ১৩ হাজার ৮৯৪ টাকা।
গতকাল ১ হাজার ৬১১টি লেনদেনে ২২ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার কেনাবেচা হয়েছিল, যার মূল্য ছিল ১০ কোটি ৯৯ হাজার ১ হাজার ৯২৬ টাকা। ফলে আজ লেনদেনের মূল্য আগের দিনের তুলনায় প্রায় ১০ কোটি ১ লাখ ২১ হাজার ৯৬৮ টাকা বেড়েছে।
শেয়ারবাজারে দরপতন, ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট
শেয়ারবাজারে দরপতন, ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। আজ ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির ২৯ কোটি ৪৯ লাখ ৭ হাজার ৩৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৭৮৮ কোটি ৭০ লাখ ৫৬ হাজার ৪৮ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৭১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ দশমিক ৫০ পয়েন্টে নেমেছে। ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ১০৫ দশমিক ৯২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০০টির শেয়ারদর বেড়েছে, ২৫৪টির কমেছে এবং ৩২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো
ইস্টার্ন ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, এনভয় টেক্সটাইলস, আইপিডিসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্যারামাউন্ট টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স। দর বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো আনলিমা ইয়ার্ন ডাইং, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সমতা লেদার, নাহি অ্যালুমিনিয়াম, মেঘনা কনডেন্সড মিল্ক, দেশ গার্মেন্টস, মতিন স্পিনিং, সিলকো ফার্মাসিউটিক্যালস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবকটি প্রধান সূচক কমেছে। একই
সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। আজ সিএসই-৫০ সূচক ৩.৫৬ পয়েন্ট কমে ১,০৭৬.৫৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫৯.৭৮ পয়েন্ট কমে ১৩,৫৪৭.৪৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১৮.৯৯ পয়েন্ট কমে ৯,০৮৮.১৬ পয়েন্টে নেমেছে। এ ছাড়া সিএএসপিআই সূচক ৩৪.০৮ পয়েন্ট কমে ১৪,৮২২.১১ পয়েন্ট এবং সিএসআই সূচক ২.৫৫ পয়েন্ট কমে ৮১৬.১৫ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ১ হাজার ৫২৫টি লেনদেনে ৪০ লাখ ৩৭ হাজার ৩০টি শেয়ার কেনাবেচা হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ২১ কোটি ২ লাখ ১৩ হাজার ৮৯৪ টাকা। গতকাল ১ হাজার ৬১১টি লেনদেনে ২২ লাখ ৯৭ হাজার ১৫টি শেয়ার কেনাবেচা হয়েছিল, যার মূল্য ছিল ১০ কোটি ৯৯ হাজার ১ হাজার ৯২৬ টাকা। ফলে আজ লেনদেনের মূল্য আগের দিনের তুলনায় প্রায় ১০ কোটি ১ লাখ ২১ হাজার ৯৬৮ টাকা বেড়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত