সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি'র ১৮তম  শাহাদাৎবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারই বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। 

আজ শনিবার (৭ মে) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে অবস্থিত সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর- সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। 

যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। 

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের সচিব কৃষ্ণন্দুে সাহা। 

জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদফতর সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

খুঁজুন