শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল যশোরে গণমাধ্যমকর্মীদের নিয়ে ফ্যাক্ট-চেকিং বিষয়ে সেমিনার ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২ দিনে ডিএমপির ৪,১১৮ মামলা জার্মানিতে চলতি গ্রীষ্মে তাপদাহজনিত মৃত্যুর রেকর্ড ১৫,৮০০ ঝালকাঠিতে নারী সমাবেশে সহিংসতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান কাজী নজরুল ইসলাম ছিলেন জাতীয়তা ও মানবতাবাদী একজন ক্ষণজন্মা মানুষ মার্কিন কংগ্রেস কর্মকর্তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, আরআরআরসির সঙ্গে বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্বের পথে ‘ঢাকা দিবসের’ শোভাযাত্রায় অংশগ্রহণ করবে জবি জবিতে কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় সিদ্বিরগঞ্জের আদমজী ইপিজেডে আগুন

সিদ্বিরগঞ্জের আদমজী ইপিজেডে আগুন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস চারটি ইউনিট। শুক্রবার সকাল সাড়ে দশ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 

প্রত্যাক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে র্স্পাক হয়ে আগুন জ্বলে উঠে। এসময় গ্যাস লাইনের আগুন হওয়াতে এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এ কারণে সেখানে থাকা বিভিন্ন পোশকা কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন।

তবে কোন গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।

নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জ সহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের চারপাশে একশ ফিট পর্যন্ত ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে রাখার কাজ করছে। আগুন ছড়িয়ে যাবার কোন শংকা নেই। তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।  পাইপে জমে থাকা গ্যাস ফুরলেই আগুন পুরোপুরি নিভে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থলে তিতাসের ব্যাবস্থাপনা পরিচাল প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাসগ্যাসে কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‍্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত রয়েছেন।

খুঁজুন