সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে অধ্যক্ষ আটক

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

 নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের যৌন নির্যাতনের দায়ে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম আবু আবছার মো. মিজানুর রহমান তিনি উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা এবং একই এলাকার কুখ্যাত রাজাকার কমান্ডার আবু তাহের হাজী ওরফে কান কাটা তাহেরের  ছেলে ও স্থানীয় জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ।

শনিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমানুল্লাহপুরের জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

অতিরিক্তি পুলিশ সুপার,বেগমগঞ্জ (সদর সার্কেল) নাজমুল হাসান রাজিব অধ্যক্ষকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এখনো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভুক্তভোগী যদি লিখিত অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, গত দুই দিন আগে আটককৃত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রদের যৌন নির্যাতনের (বলৎকার) ছাত্রীদের যৌন নির্যাতন ও মসজিদের জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। মাদরাসা রক্ষায় এলাকাবাসী তার বহিষ্কার দাবি করে মানববন্ধন করলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। উল্লেখ্য,গত ফেব্রুয়ারি মাসে এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠে আটককৃত শিক্ষকের বিরুদ্ধে।

খুঁজুন