বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করা হয়েছে।
আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইলের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুস। এছাড়াও জব্দের তালিকায় বেশ কয়েকটি গরু ও মহিষ রয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার রাখা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে।
সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথক
অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইলের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিকস, চকলেট, জিরা ও জুস। এছাড়াও জব্দের তালিকায় বেশ কয়েকটি গরু ও মহিষ রয়েছে। বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য
৬৮ লাখ ৬৮ হাজার ৮৬০ টাকা। সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার রাখা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য আটক করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত