মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট

সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করেছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এ কারণে বন্ধ আছে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল।

সিলেটে প্রশাসনের সাথে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধমঘটের কারণে পন্যবাহী পরিবহন না চলায় কাঁচামাল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। গেলো রবিবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ধর্মঘট থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ৩রা নভেম্বর খনিজ সম্পদ মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্যরা পাথর কোয়ারিগুলো পরিদর্শন করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

খুঁজুন