রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সৌদি আরব: পৃথিবীর নিকৃষ্টতম বর্বর দেশ • সিডনিতে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার স্প্রিং ফেয়ার, সফল আয়োজন • নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয় • সহকর্মী বেচে থাকতেই তাঁর দুঃসময়ে পাশে দাঁড়াতে শিখি • রিসোর্টের ট্র্যাজেডি আমাদের কী শেখায় • নজরুল ও সিতির শিরশ্ছেদ মানবাধিকার ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন • মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি • জুনে সতর্কবার্তা, অক্টোবরে দশ মৃত্যু: টুপটুপ রিসোর্টের আগুন থেকে শিক্ষা • পটিয়া ভূমি অফিসে নথি বাণিজ্য ও ঘুষের অভিযোগ, দুদকের তদন্ত দাবি • বান্দরবান-চট্টগ্রামে কাঠ পাচারের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা ঘুষের দাবি
জাতীয় শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদের পরের দিন ঘরমুখো মানুষ ও গাড়ির চাপ বেড়েছে। ঈদের আগের ৫ দিনের ন্যায় আজও শিমুলিয়া ঘাট হয়ে বাড়ি ফিরছে মানুষ। কালবৈশাখী ঝড়ের এই মৌসুমে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিয়ে ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

ঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। ১০টি ফেরি এই মুহূর্তে ঘাটে চলছে।

এ ছাড়া ঘাটে যাত্রী পারাপারের জন্য ৮৫টি লঞ্চ ও ১৫৪টি স্পিডবোট চলছে। সকালে ঝড় হওয়ার কারণে লঞ্চ-স্পিডবোট চলাচল আধাঘণ্টা বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় স্পিডবোট ও লঞ্চ চলাচল শুরু হয়।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের এক কর্মকর্তা বলেন, ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ রয়েছে। এই মুহূর্তে ঘাট হতে ৮৫টি লঞ্চ ১৫৪টি স্পিডবোট চলছে। সকালে ঝড় হওয়ার কারণে পোনে ৭টা থেকে সোয়া ৭টা পর্যন্ত আধাঘণ্টা লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ ছিল।

অতিরিক্ত যাত্রী পারাপারের বিষয়ে তিনি বলেন, যেহেতু ঘাটে চাপ আছে, সেহেতু অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে যাত্রীরা লঞ্চে বেশি উঠছে।

খুঁজুন