সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল নরসুন্দরের মরদেহ

সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল নরসুন্দরের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপনাই গ্রামে মানিক শীল (৩২) নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রূপনাই এলাকার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এনায়েতপুরের শিবপুর বাজারে নরসুন্দরের কাজ করতেন মানিক শীল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। 

সোমবার সকালে রুপনাই লিপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্হানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  

খুঁজুন