সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে বাবা-মেয়ে লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে বাবা-মেয়ে লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে নিজ বাড়ি থেকে ৭ বছরের মেয়েসহ এক
স্বাস্থ্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রাম থেকে
তাদের লাশ উদ্ধার করা হয়। বাবা-মেয়ের এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।

নিহতরা হলেন, উপজেলার বাঙলা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ
মাস্টারের ছেলে ও ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক রাজিব আহমেদ
(৪৬) ও তার ৭ বছরের মেয়ে রাকা খাতুন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাবা মেয়ের
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির ঘর থেকে বাবা রাজিব
আহমেদের ঝুলন্ত ও খাটের ওপর থেকে শিশু রাকার লাশ উদ্ধার করা হয়। ধারণা
করা হচ্ছে মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

বিকালে লাশ ২টি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান। এঘটনায়
মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



বিডি/টুডেইস/নিউজ

খুঁজুন