বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
খুলনায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন দিনুশার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে নাটকীয় ড্র শ্রীলংকার নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়াতে ‘কটনপোর্ট’ চালু আব্দুর রহমান শেখের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক ফিফার বিতর্কে নিজেদের অবস্থান জানাল সৌদি ফুটবল ফেডারেশন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ: এসপি নেত্রকোণা ঢাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট বাংলাদেশ-চীন বাণিজ্য বাড়াতে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের তাগিদ
দেশের খবর সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ হাজার ৬০০ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় যুবদল নেতার ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

রবিবার বিকেলে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে। বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন যুবদল নেতা আশরাফ আলী। গোয়েন্দা সংস্থার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ওই গুদাম থেকে ৫০ কেজির ২০০ বস্তা ও ৩০ কেজির ২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত ইব্রাহিমকে আটক করা হয়েছে।

বেলকুচি উপজেলার পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম সোমবার সকালে জানান, ১ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টন ৬০০ কেজি চাল জব্দ করেছে। ঘটনার সাথে জড়িত একজনকে আটকও করা হয়েছে।

খুঁজুন