মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত তিন

 সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

জেলা ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান খান জানান, নাটোরের বনপাড়া থেকে একটি মাইক্রোবাসে ১৫ জন যাত্রী নিয়ে ঢাকায় আসছিল।ঝাঐল ওভার ব্রিজের কাছে পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়।  

খুঁজুন