বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

অদিত্য রাসেলঃ সিরাজগঞ্জ-ঢাকা রেলপথের জামতৈল রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে জামতৈল স্টেশন সংলগ্ন এলাকায় ধূমকেতু এক্সপ্রেসের চাপায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আবদুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।
 
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, আব্দুল হাকিম নামের এক ব্যক্তি রেলপথ পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে পড়ে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহতের মরদেহটি স্বজনেরা নিয়ে যায়। মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


খুঁজুন