সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৭ হাজার লিটার সয়াবিন জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৭ হাজার লিটার সয়াবিন জব্দ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন, পাম ও সুপার তেল এবং ২০০ লিটার বোতলজাত তেল থাকা স্বত্বেও অস্বীকার করায় সিরাজগঞ্জের রায়গঞ্জের সলঙ্গায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার  (১২ই মে ) দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বানিজ্য ভান্ডার ও দুলাল চন্দ্র কুন্ডু ষ্টোরে এ অভিযান চালানো হয়। জব্দ হওয়া তেল খোলা বাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। 

মাহমুদ হাসান রনি  জানান, অতিরিক্ত মুনাফার লোভে সলঙ্গা বাজারের রাজলক্ষ্মী বানিজ্য ভান্ডারে বিপুল পরিমান তেল মজুদ রেখে অস্বীকার করছিল এবং বেশি দামে বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ওই রাজলক্ষ্মী বানিজ্য ভান্ডার ও দুলাল চন্দ্র কুন্ডু ষ্টোর দুটি দোকানে ৩৭ হাজার লিটার খোলা সয়াবিন, পাম ও সুপার তেল এবং ২০০ লিটার বোতলজাত সয়াবিন পাওয়া যায়। বিপুল পরিমাণে তেল মজুদ থাকতেও গ্রাহকদের কাছে অস্বীকার করে অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক পরিতোষ সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত তেল খোলা বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয় 

খুঁজুন