মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে ৯৪০

সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত বেড়ে ৯৪০

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ মিলিশিয়া যোদ্ধা ও সুন্নি বেদুইন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪০ জনে। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার (১৯ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা ও ২৬২ জন বেসামরিক দ্রুজ নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৮২ জনকে সরাসরি হত্যা করেছে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা।

এ ছাড়া সংঘাতে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ৩১২ সদস্য এবং ২১ জন সুন্নি বেদুইন উপজাতি সদস্যও প্রাণ হারিয়েছেন। এই সহিংসতার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো এক হামলায় সিরিয়ার সেনাবাহিনীর আ ১৫ সদস্য নিহত হন বলে জানিয়েছে অবজারভেটরি।

খুঁজুন