রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আইন আদালত স্কুল কমিটিতে এমপিদের সুপারিশ অবৈধ

স্কুল কমিটিতে এমপিদের সুপারিশ অবৈধ

সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সুপারিশ করার বিধান অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ে আদালত বলেছেন, প্রাথমিক স্কুল পরিচালনা কমিটিতে কারা থাকবেন সেখানে স্থানীয় সংসদ সদস্য পরামর্শ বা কারো নাম প্রস্তাব করতে পারবেন না। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

ব্যারিস্টার তাপস কান্তি বলেন, ২০০৮ ও ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন আছে, যেখানে বলা হয়েছে প্রাথমিক স্কুল পরিচালনা কমিটিতে দুজন বিদ্যোৎসাহী (নারী ও পুরুষ) সদস্য থাকবেন, যাদের ব্যাপারে নাম প্রস্তাব করবেন স্থানীয় সংসদ সদস্য।

এ কারণে ওই প্রজ্ঞাপনের ২(২) ধারা চ্যালেঞ্জ করে শহীদুল্লাহ নামে একজন অভিভাবক হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুলটিকে যথাযথ ঘোষণা করে আদালত রায় ঘোষণা করেন।

খুঁজুন