মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ 


স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে ফেরার পথে নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম স্বাধীন নামের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। নিহত জহুরুল ইসলাম উপজেলার চাংলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে মোটরসাইকেল যোগে জহুরুল ইসলাম বাড়ি যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে উপজেলার কুশারমুড়ি নামক স্থানে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে নিহতের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, তিনি জীবন দশায় বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভি‌পি, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠতা আহবায়ক ছিলেন। তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহাদেবপুর-বদলগাছীর সংসদ সদস‌্য জনাব মোঃ ছ‌লিম উদ্দীন তরফদার সেলিম সহ, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপ‌তি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

খুঁজুন