সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সম্পত্তি বিরোধে শ্বশুরকে পিটিয়ে হত্যা করল জামাই

সম্পত্তি বিরোধে শ্বশুরকে পিটিয়ে হত্যা করল জামাই

অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শ্বশুরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে।

নিহত মো. মহিন উদ্দিন (৫৮) উপজেলার ২নং সুন্দল পুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফা মিয়ার ছেলে।

গতকাল শনিবার ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের মধ্যম সুন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে থেকে জায়গা সম্পত্তি নিয়ে শ্বশুরের সাথে বিরোধ দেখা দেয় মেয়ের জামাই নুরনবী সুমনের। শনিবার সন্ধ্যার দিকে এ নিয়ে বাকবিতন্ডা হয় নিহতের মেয়ে, মেয়ের জামাই ও নাতিদের সঙ্গে। বাকবিতন্ডার একপর্যায়ে বৃদ্ধ মহিন উদ্দিনকে মেয়ে, মেয়ের জামাই,নাতিরা মারধর করে। এতে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই জহির উদ্দিন অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করেন মেয়ের জামাই নুরনবী সুমন (৪০) নাতি ইউসুফ নবী অন্তর (২০) মো.শামীম (১৮) এবং মেয়ে শাহেনা আক্তার (৩৮)

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মৌখিক ভাবে এমন অভিযোগ পেয়েছি। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর মেয়ের জামাই, মেয়ে তাকে কিল,ঘুষি দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরো জানায়,নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে থানায় এনে রাখা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন