দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে জামিন দেননি আপিল বিভাগ। বুধবার জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেননি নিম্ন আদালত। গত ২৪ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠান নিম্ন আদালত।
২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।
সম্রাটকে জামিন দেননি আপিল বিভাগ
সম্রাটকে জামিন দেননি আপিল বিভাগ
দুর্নীতির মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে জামিন দেননি আপিল বিভাগ। বুধবার জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।গত ১১ মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা
মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ১৮ মে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। সেইসঙ্গে ৭ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।হাইকোর্ট বলেন, আইন মেনে জামিন দেননি নিম্ন আদালত। গত ২৪
মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেও, তা নামঞ্জুর করে কারাগারে পাঠান নিম্ন আদালত।২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত