রাজবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহরের আজাদী ময়দান চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব এস এম ফারুক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মুক্তি, পৌর জিয়া মঞ্চের আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দিন প্রমুখ।
সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল
সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল
রাজবাড়ীতে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আজ জেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিলও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুর ১২টায় শহরের আজাদী ময়দান চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে শহরে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন,
নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে
সরকার অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্য সচিব এস এম ফারুক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন মুক্তি, পৌর জিয়া মঞ্চের আব্দুর রাকিব, সাধারণ সম্পাদক মোজাহার উদ্দিন প্রমুখ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত