বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর সোনারগাঁয়ে বালু ফেলে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

সোনারগাঁয়ে বালু ফেলে জমি দখলের চেষ্টা, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় জমিতে বালু ফেলে দখল করার চেষ্টা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এতে বাধা দেওয়ায় জমির মালিককে প্রাননাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল সোমবার ওই জমির মালিক এসএম জামাল উদ্দীন বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ২০১০ সালের ২২ ফেব্রæয়ারী ২৯৪৭ নং দলিলে সোনারগাঁ উপজেলার ছোট কৃষ্ণাদী মৌজায় এসএ/আরএস ৭৮/৭৯ নং দাগে ১৬ শতাংশ জমি ক্রয় করেন এবং তাদের দখলে রয়েছে। সম্প্রতি একটি কোম্পানীর পক্ষ নিয়ে স্থানীয় সন্ত্রাসী হাবিবুর রহমানের নেতৃত্বে আব্দুল লতিফ, মাহমুদুল হাসান দুলাল, খলিলুর রহমান, নাসির উদ্দীন ওবায়দুল সহ ১০/১৫ জনের একটি দল ওই জমিতে বালু ফেলে ভরাট করে দখল করা চেষ্টা চালায়। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা জানায় এই জমি রাখতে হলে প্রতি মাসে তাদের মাসোহারা দিতে হবে এবং প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়।

জামাল উদ্দীন জানান, সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে তাদের ক্রয়কৃত ১৬ শতাংশ জমি জোরপূর্বক বালু ফেলে দখল করার চেষ্টা চালায়। আমরা বাধা দেওয়ায় তারা মাসিক মাসোহারা দাবি করে এবং প্রাননাশের হুমকি দিয়ে যায়।  

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান দুলাল জানান, আমি কোম্পানীতে চাকুরী করি মাত্র। আমার জমি দখল করার ক্ষমতা নেই। তিনি জমি দখল করার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদনস্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন