মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে দলিল লিখক মোশারফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁয়ে দলিল লিখক মোশারফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে দলিল লিখক মোশারফ হোসেন ভূইয়ার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে স্থানীয় রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এতে নিহত মোশারফের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে নিহতের বড় ভাই সোলাইমান বলেন,আমার ছোট ভাই মোশারফকে তার স্ত্রী পরকীয়ার জেরে তার প্রেমিক রিপনকে নিয়ে নৃশংস ভাবে কারেন্টের শর্ট ও বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির রায় ঘোষনা করা হোক। নিহত মোশারফের মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মীম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন আগামী ৭ ডিসেম্বরের শুনানীতে হত্যাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়া হয়। প্রসঙ্গত: গত ২৪ সেপ্টেম্বর পরকীয়ার জেরে মো.মোশারফ হোসেন ভূইয়াকে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্ত্রীর শাহিনুর ও পরকীয়া প্রেমিক রিপন। এ ঘটনায় দলিল লিখকের বড় ভাই সোলাইমান সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর হত্যাকারী দুজনকেই গ্রেফতার করে পুলিশ। 

খুঁজুন