মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে দলিল লিখককে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে দলিল লিখককে হত্যার অভিযোগ

প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর চেঙ্গাইন এলাকায় গত শনিবার রাতে মোশাররফ ভূইয়া(৪৫) নামের এক দলিল লিখককে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোশাররফ ভূইয়া উপজেলার কাচঁপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন এলাকার মৃত আঃ কাদির ভূইয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহিনুর আক্তার ও মেয়ে মীম আক্তার বলেন, রাতে ৪/৫জনের একটি স্ব সশস্ত্র ডাকাত দল জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে মোশাররফ কে পিটিয়ে আহত করে চলে যায়। পরে বাড়ীর লোকদের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এঘটনায় নিহত মোশাররফ হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার, মেয়ে মিম আক্তার সহ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত চলছে। তবে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে এটি কোন ডাকাতির ঘটনা নয় পরিকল্পিত হত্যাকান্ড। মামলার প্রস্তুতি চলছে। 

খুঁজুন