সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে গাজাঁ ও ফেন্সিডিল সহ দুজন গ্রেফতার

সোনারগাঁয়ে গাজাঁ ও ফেন্সিডিল সহ দুজন গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে কাশিপুর এলাকার মাদ্রাসা সংলগ্ন সেতুর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের চেংগাইন খালপাড় এলাকার সিরাজ মিয়ার ছেলে  জহিরুল ইসলাম (২৬) ও কাশিপুর এলাকার বাহাউদ্দীন মিয়ার ছেলে রনি হাসান (৩০)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাচঁপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় কাশিপুর মাদ্রাসা সংলগ্ন একটি সেতুর পাশ থেকে ১০ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ জহিরুল ইসলাম ও রনি হাসান নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন