বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার
দেশের খবর সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধান ক্ষেতে মিলল শিশুর লাশ

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ধান ক্ষেতে মিলল শিশুর লাশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়ানগর এলাকায় গতকাল রোববার দুপুরে নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে স্কুল ছাত্র রিমন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রিমন মিয়া উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং স্থানীয় পরমেশ্বরদী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।

জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নয়ানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রিমন মিয়া গত শুক্রবার বিকেলে বাড়ী বের হয়ে খেলতে গিয়ে নিখোজঁ হন। পরে তার স্বজনরা বিভিন্ন স্থানে খুজেঁও তাকে পায়নি। আজ নয়ানগর গ্রামের পাশের একটি ইরি ধানের ক্ষেতে গিয়ে কৃষকদের কাছ থেকে খবর পেয়ে তার লাশ পান স্বজনরা। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। 

খুঁজুন