মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ। গ্রেফতার-৪

সোনারগাঁয়ে নৃত্যশিল্পীকে গণধর্ষণ। গ্রেফতার-৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌত্রাপাশা গ্রামে  গত বুধবার রাতে নৃত্যশিল্পী (১৯) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী বাদি হয়ে ৭জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে রাতেই উপজেলার চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬) নামে লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩জন পালিয়ে যায়।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গ্রামের বাদশা মিয়ার নাতী ফাহাদ (৭) নামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে  সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নৃত্যশিল্পীর দলনেতা আরিফ হোসেন বাপ্পির নেতৃত্বে এক যুবতী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে পায়ে হেটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে পৌছানোর পর স্থানীয় ইসরাফিল, রুহুল আমিন, বাবু ও খোকন আলম, ইমডান, রবিন, মামুন সহ একটি সংঘবদ্ধ একদল নৃত্যশিল্পী দলনেতা আরিফ হোসেন বাপ্পিকে অস্ত্রের মুখে জিম্মি করে নৃত্যশিল্পী যুবতীকে অন্যত্র নিয়ে ৭জনে  জোর পূর্বক গণধর্ষন করে।

 সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়েছে ।

খুঁজুন