সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর সোনারগাঁয়ে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টা

সোনারগাঁয়ে স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টা

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তর্কাতর্কির জেরে তৌহিদ হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। 

আহত তৌহিদ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়ার মাধবপুর গ্রামের মোঃ লিটন মিয়ার ছেলে। সে মোগরাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বড়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হামলার শিকার স্কুলছাত্র তৌহিদের মামা মোঃ শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতেই সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়,উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাদবপুর গ্রামের লিটন মিয়ার ছেলে তৌহিদের সঙ্গে একই এলাকার মান্নানের ছেলে মোঃ শান্তর তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। গতকাল রাতে তারাবি নামাজ পড়ে বাসায় ফিরার পথে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য মো. শান্ত (১৫) ও মহানন্দের ছেলে প্রীতম দাশসহ (১৪) অজ্ঞাত ৩/৪ জন মিলে তৌহিদের উপর হামলা চালিয়ে গলায় ছুরিকাঘাত করে।

এ সময় ওই স্কুল ছাত্রের আর্তচিৎকারে অন্য মুসল্লিরা এগিয়ে আসলে কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  

স্থানীয়রা জানান, দেশী অস্ত্রসহ এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচার দিন দিন বাড়ছে। তৌহিদের ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। দ্রুত এদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সোনারগাঁও থানার  অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতেই বিষয়টি তদন্তের জন্য এসআই মো. ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। 

খুঁজুন