বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতা কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন
দেশের খবর সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জঃ 

পূর্ব শত্রুতার জের ধরে ঈদের দিন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়াদী গ্রামে খোরশেদ বাবুল (৪২) কে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আহত বাবুল ঢাকার সাভারে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনায় আজ বুধবার সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত বাবুলের স্ত্রী সুলতানা রাজিয়া জানান, তার স্বামী খোরশেদ বাবুলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পার্শ্ববর্তি জাইদেরগাও গ্রামের জসিম ও তার ছেলের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ঈদের দিন মঙ্গলবার বিকেলে সুযোগ পেয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ জসিম ও তার ছেলে হালিম, ডালিম, বিল্লাল, ফয়সাল, হৃদয়, জসিম, শেখ ফরিদ ও আমির  সহ ৮/৯ জন একত্রিত হয়ে হামলা চালায়। পরে বাবুলের ডাকচিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হামলার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে আসামি করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিপক্ষের লোকজন এখনো এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী পক্ষ। এছাড়া বাবুলের স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দিচ্ছেন ওই সন্ত্রাসীরা।

অপরদিকে অভিযুক্ত জসিম উদ্দিন জানান, বাবুলই প্রথমে তাদের উপর চড়াও হয়ে ওঠে। তারা প্রতিহত করেছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান,  এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

খুঁজুন