মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন

শ্রীমঙ্গলের সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ-ইন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্তত ১৯ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করার ঘটনা ঘটেছে ।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পুলিশ ঘটনাস্থলের বাংলাদেশ ভূখন্ড থেকে ওই ১৯ নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়।

উদ্ধারকৃতরা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রামজেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)। 

দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে কর্মরত থাকার কথাও পুলিশকে জানান তারা। 

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃতদের নাম-ঠিকানা যাচাই চলছে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।

খুঁজুন