সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পট আটক

শ্রীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পট আটক

শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ  শ্রীনগরে ১২ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৫০ বছরের লম্পটকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ গ্রামের নিজ বাড়ি থেকে লম্পট টিপু মাঝি (৫০) কে আটক করা হয়। 

স্থানীয়রা জানায়, দরিদ্র পরিবারের কিশোরী ওই গ্রামের মালেক মাঝির ছেলে টিপু মাঝির মেয়ের সাথে রাতে ঘুমাতো। এর সুযোগ নিয়ে টিপু মাঝি কিশোরীকে জোর করে ধর্ষণ করে। ঘটনাটি সমাজে প্রচারের ভয় দেখিয়ে পরে সে বেশ কয়েকবার কিশোরীকে ধর্ষণ করে। কয়েকদিন আগে কিশোরী তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয় এক যুবক টিপু মাঝিকে জুতাপেটা করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে তা প্রকাশ পায়। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকালে সালিশের আয়োজন করে। সালিশে বসার আগেই শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে টিপু মাঝিকে ধর্ষণের অভিযোগে আটক করে। টিপু মাঝি ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের পিতা। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে টিপু মাঝির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

খুঁজুন