সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২ টি রামদা উদ্ধার

শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২ টি রামদা উদ্ধার

শ্রীনগর সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ  শ্রীনগরে ৫টি ককটেল বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ৈখালী এলাকার একটি ধান ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, ওই এলাকায় এখন ধান কাটার মৌসুম চলছে। সেখানে এক কৃষাণ শামসুল ইসলামের ধান ক্ষেতে এগুলো দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে বিষয়টি পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এগুলো উদ্ধার করে। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ককটেলগুলো বালু ভর্তি বালতিতে করে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল নিস্ক্রিয় সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন