সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা

শ্রীনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা

মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

শ্রীনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালযয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. অলিউল্লাহ খান। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক তাজুল ইসলাম পিন্টু,  শ্রীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,  দৈনিক সময়ের আলো পত্রিকার চীফ রিপোর্টার মামুন হোসেন, উপজেলা প্রকল্প অফিসার সাজিদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার পূর্ব থেকেই গ্রামীণ জনগোষ্ঠী থেকে নেতৃত্ব তৈরি ও সচেতনতা বৃদ্ধিতে বিআরডিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে. দরিদ্রতা বিমোচনে যেসব দপ্তর গুলো কাজ করছে তাদের বেশিরভাগের সূচনা হয়েছে বিআরডিবির মাধ্যমে। তিনি আরো বলেন, কৃষকরা হল দেশের প্রান। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের ভর্তুকি দিয়ে যাচ্ছেন।

এসময় বেশ কয়েকজন কৃষক সমবায় প্রতিনিধি তাদের বিভিন্ন দাবি ধাওয়ার পাশাপাশি ইউসিসিএ লিঃ এর কার্যক্রমকে শক্তিশালী করার আহবান জানান।

সভা শেষে কোভিড_১৯ এ ক্ষতিগ্রস্ত ২৫জন পল্লী উদ্যোক্তার মাঝে প্রতি জনকে ১লক্ষ টাকা করে এসএমই ঋণ ও পল্লী জীবিকায়ন কর্মসূচি থেকে ৩০ জনের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

খুঁজুন