সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

শ্রীনগরে বাসুদেব মন্দিরে তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শ্রীনগরে ঐতিহ্যবাহী বাসুদেব জিউর বিগ্রহ মন্দিরে ২১ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও ৪০ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। 

উপজেলার বাঘড়া ইউনিয়নে অবস্থিত প্রায় ৪’শত বছরের  বাসুদেব মন্দিরের আঙ্গিণায় গত ১লা বৈশাখ শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও ১৫ই বৈশাখ ব্রহ্মমুহুর্ত থেকে ২০ শে বৈশাখ পর্যন্ত ৫ দিনব্যাপী (৪০ প্রহর ব্যাপী) শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে মহানামযজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে। 

উক্ত মহতি ধর্মানুষ্ঠানে প্রতিবছর দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার ভক্তবৃন্দ শ্রীনগরের বাঘড়ায় বাসুদেবের আঙ্গিণায় মিলিত হন। এ মহানামযজ্ঞানুষ্ঠানে বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণে প্রার্থনা করা হয়। 

মহানাম সুধা পরিবেশনায় থাকবে ফরিদপুরের আদি শিব দূর্গা, ভাই ভাই সম্প্রদায়, মাগুরার নব শিব মন্দির, ঢাকার জয় মহাপ্রভূ, গোপালগঞ্জের  রায় রামনন্দ।

খুঁজুন