সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধন

শ্রীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধন

শ্রীনগর প্রতিনিধিঃ

শ্রীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি ‘অনির্বাণ’ উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সোমবার বেলা সাড়ে ১১টায় পাটাভোগ ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই গ্যালারী উদ্বোধন করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রণব কুমার ঘোষের উদ্যোগে ও পরিকল্পনায় এটি নির্মিত হয়েছে। তিনি জানান, মুন্সীগঞ্জ জেলার মধ্যে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের উদ্যোগ প্রথম। গ্যালারীতে পাটভোগ ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাগণের নাম ও পরিচয় পাথরে খোদাই করে প্রদর্শন করা হয়েছে। এছাড়াও গ্যালারিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ও বিভিন্ন গ্রন্থ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। পরবর্তী প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীরমুক্তিযোদ্ধাগণের বীরত্বগাঁথা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার ব্যারিস্টার সজিব আহমেদ, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ অন্যান্যরা গ্যালারি ঘুরে দেখেন।

খুঁজুন