সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
দেশের খবর শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ

শ্রীনগরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ

শ্রীনগর প্রতিনিধি:  মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল ইউনিয়ন উত্তর বালাশুর গ্রামের উত্তর বালাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগমের বিরুদ্ধে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠে। গত সোমবার মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা জাহানারা বেগমের স্বামী সাবেক সাভাপতি কালাম শিকদার পার্শ্ববতী বিসমিল্লাহ কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা। তাই প্রধান শিক্ষিকা জাহানারা বেগম তার দিবদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্ডারগার্টেনে ভর্তির জন্য বিভিন্ন পন্থায় উৎসাহিত করে আসছে। মফিজুল ইসলাম সভাপতি নির্বাচিত হলে তাদের স্বার্থে আঘাত লাগবে বিধায় তিনি কুট কৌশলের মাধ্যমে বানোয়াট অভিযোগ সৃষ্টি করে। তাছারা ৪এপ্রিল উপজেলা শিক্ষা অফিরারের নির্দেশ মূলক স্মারকটিতে ২১ শে এপ্রিল শিক্ষাঅফিসে উপস্থিত থাকতে বলা হলেও আমকে এই নেটিশটি ২৫শে মার্চ পৌছানো হয়। দেড়িতে নোটিশ পাওয়াতে তিনি যাথা সময়ে উপস্থিত হতে পারিনি। এতে তড়িঘড়ি করে শিক্ষিকা তার নিজস্ব লোক দিয়ে অস্বচ্ছ ভাবে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

ভারপ্রপ্ত প্রধান শিক্ষিকা জাহানারা বেগম বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে কোন অনিয়ম করা হয়নি। আমার শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত দরিদ্র শ্রেনির ছাত্ররা পরেন। বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে ভর্তী হবে।

উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এটিও মহোদয়কে এবিষয়ে দতন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি।

খুঁজুন